"যা শিখেছি তাই লিখি, সবাই মিলে এসইও শিখি"
বেশি কথা না বলে চলুন দেখি আজ কি শেখা যায় ।
SERP কি ?
SERP হচ্ছে Search Engine Result Page । অর্থাৎ মনে করে আপনি "ছেলেদের সুন্দর নামের অর্থ" অথবা "Learn SEO" লিখে সার্চ করলেন দেখলেন সেখানে ১০টা পেজটা সাইট সম্বলিত একটি পেজ এসেছে । আর এটাই হলো SERP অথবা Search Engine Result Page । অর্থাৎ সোজা কথাই বলতে গেলে সার্চের পর যে পেজটি আপনাকে শো করানো হয় সেটাই গুগল কিংবা অন্য সার্চ ইঞ্জিনের SERP । বুঝতে সমস্যা হলে চিনের চিত্র টি একটু খেয়াল করুন ।
 |
| SERP |
গুনে দেখবেন আপনি যখন সার্চ করবে আপনার SERP তে ১০টি পেজ শো করে । আর সর্বনিচে ১,২,৩, ৪ এভাবে অনেক পেজের সিরিয়াল দেওয়া থাকে । কিন্তু আপনি বা আমি কি করি যখন যে বিষয়টি নিয়ে সার্চ করি দেখি প্রথম পেজে সেই রকম কোন রেজাল্ট শো করেছি কি না । যদি না করে তবে নতুন পেজে যাই অথবা অন্য কোনো টপিস্ক নিয়ে সার্চ করি তবে দেখাযা্য় আমি নিজের কথাই বলি অন্য পেজে আর না গিয়ে অন্য টপিস্ক নিয়ে সার্চ করি। তাহলে আপনার যদি একটা সাইট থাকে তবে সেটাকে SERP-তে প্রথমে শো করাতে হবে তা না হলে আমার মতো কছিু গন্ড মুর্খ ভিজিটর আপনার সেইটে ভিড়বে না । আর SEOএর মূল লক্ষ্য হলো SERP-এর প্রথম পেজে আপনার পোজ নিয়ে আসা। আসুন তবে দেখা যাক ভবিষ্যতে কি দাড়ায় ।
এসইও-এর গুরুত্ব কি?
আপনি যে এসইও করবেন সেটার গুরুত্ব আপনার কাছে গুরুত্ব কতটুকু ? তার আগে একটু ভেবে নিন ধরুন আপনি আপনার নামের অর্থ জানেন না আপনি লিখে সার্চ করলেন যে, "নামের অর্থ" (আমার সাইটের সার্চ বার বার দিচ্ছি এটাভাবে না আবার) দেখবেন কি সুন্দর আপনার নামের জন্য কিছু সাইট হাজির হয়েগেছে তখন আপনি আপনার প্রয়োজনীয় নামটির অর্থ অনেকগুলো সাইট ঘেটে বের করলেন এবং আপনার গুরুত্ব মেটালেন । আমি ধরলাম আমার একটা গেমের কোম্পানী আছে যেখানে নতুন নতুন কম্পিউটার কিংবা মোবাইল গেম বাজার জাত করা হয়। তখন আমি কি করবো আমার পন্যটা প্রকাশের জন্য একটি সাইট খুলবো এবং সেই সাইটটি গুগলকে সাবমিট করবো এবং সেটার মাধ্যমে কিছু ক্রেতার আশা করবো । এখন যদি আমার পেজটা মানুষ যদি সার্চ করে গুগলের প্রথম পেজ কিংবা মোটেও না পায় তবে কি হবে ক্রতা কি কেউই আপনার সাইটি সম্পর্কেই জানবে না । আর এটার প্রয়োজনীয়তা গুরুত্ব থেকে কিন্তু এসইও করা ।
কিছু শব্দের সাথে পরিচিত হইঃ
এসইও তে কাজ করতে গেলে কিছু শব্দের সাথে অবশ্যই পরিচিত হতে হবে । আসলে এই পোষ্টটি দেখলে আইটি বাড়ির আব্দুল কাদের ভাই রাগ করবে কি না জানি না । তার থেকে অনুপ্রেরিত হইয়েছি । আসলে তানার তুলনা করা যায় না । আমি শুধু তার কথাগুলো বিভিন্ন ভঙ্গিতে বলছি । আমার এই বলা শুধুই তারই অবদান । তো আসুন পরিচিত হই কিছু শব্দের সাথে । তবে বলে রাখি এসব শব্দের ব্যাবহার ভবিষ্যতে আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে সুধু ভূমিকা নিলাম । যেমন আমি বুঝতে পেরেছি কাদের ভাইয়ের কথা গুলো থেকে ।
1. URL & Link: SEO: করতে এসে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ সেটা মূলত URL & Link এই দুইটা জিনিস কোনটা কি ? সেটা খুই ভালো করে বুঝতে হবে । মনে করেন আমরা যেটা লিখে কোন সাইটে প্রবেশ করি সেটাই হচ্ছে URL যেমন ধরুন আমাদের সাইটে আসতে গেলে লিখতে হবে "http://studentportalbd.blogspot.com/" এটাই হচ্ছে আমাদের সাইটের URL।